আন্তক্লাব শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হওয়া তিন দিনের ইস্টার্ন হাউজিং আন্তক্লাব শ্যুটিংয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন। ৪৭ ক্লাবের প্রায় ৪০০ নবীন শ্যুটারের এই প্রতিযোগিতায় রানার্সআপ বিকেএসপি শ্যুটিং ক্লাব। দশমিক ১৭৭ এয়ার রাইফেলে (ওপেন সাইট) বিকেএসপির হাসানুল বান্না, দশমিক ২২ রাইফেলে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আবদুল মালেক, ছেলেদের ম্যাচ এয়ার রাইফেলে বিকেএসপি শ্যুটিং ক্লাবের রিসাতুল ও মেয়েদের বিভাগে সোনা জিতেছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব।