আন্তজেলা অ্যাথলেটিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের লুৎফুন নেছা হক বকুল আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস কাল শেষ হয়েছে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। প্রতিযোগিতায় ১৫ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন গাইবান্ধার আয়শা আক্তার। রানারআপ যশোরের রনি ভৌমিক (১৩ পয়েন্ট)। ১৮ পয়েন্ট নিয়ে দলগত চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ চট্টগ্রামের পয়েন্ট ১৫।