আন্তজেলা অ্যাথলেটিকসে সেরা যশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎফুন্নেসা হক (বকুল) স্মৃতি অ্যাথলেটিকসে দলগত চ্যাম্পিয়ন হয়েছে যশোর, রানার্সআপ রাজবাড়ী। ব্যক্তিগত চ্যাম্পিয়ন যশোরের তিন্নি হাসান, যুগ্মভাবে রানারআপ যশোরের রনি ভৌমিক ও রাজবাড়ীর রিক্তা আক্তার।ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ১০০ ও ৪০০ মিটারে সোনা জিতেছেন রাজবাড়ীর রিক্তা। উচ্চ লাফে চ্যাম্পিয়ন দিনাজপুরের হাসিনা। বর্শা নিক্ষেপে সোনা জিতেছেন রাজবাড়ীর সোহেলী। ১০০ মিটার রিলের সোনা জিতেছেন নোয়াখালীর মেয়েরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।