আন্তজেলা ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক: আন্তজেলা ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ, নীলফামারী ও রাজশাহী। কাল ফরিদপুরে নারায়ণগঞ্জ (১৬৩/৬) স্বাগতিক ফরিদপুরকে (১৬২/৯) ৪ উইকেটে, রংপুরে নীলফামারী (১৭৯/৬) ৪ উইকেটে রংপুরকে (১৭৬) ও পাবনায় রাজশাহী (২৪৬/৭) ৩ উইকেটে চাঁপাইনবাবগঞ্জকে (২৪৩) হারিয়েছে। কুষ্টিয়ায় সাতক্ষীরাকে (১৪২) ৩১ রানে হারিয়ে আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে খুলনা (১৭৩)। রাজশাহীতে টি-টোয়েন্টি: ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেটে কাল নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি (১৪৮/৯) ২৩ রানে হারিয়েছে রংধনু স্পোর্টিং ক্লাবকে (১২৫/৬)। জয়ী দলের সাব্বির রহমান করেছেন সর্বোচ্চ ৪৬ রান।—রাজশাহী অফিসকমলগঞ্জে আন্ত চা-বাগান ফুটবল: দেওড়াছড়া চা-বাগানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর চা-বাগান। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিসরিষাবাড়ী ক্রিকেট লিগ: কালকের খেলায় নূরে আলম ক্রিকেট একাদশ (১০০/৬) ৫৬ রানে বড়বাড়িয়া ক্রিকেট একাদশকে (৪৪) হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের রাহাদ। প্রিমিয়ার লিগে জাকারিয়া ক্রিকেট একাদশ (৮৩) ৫৭ রানে হারিয়েছে শাহীন ক্রিকেট একাদশকে (২৬)। ম্যাচ-সেরা জয়ী দলের শামীম। —সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি