আন্তজেলা ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে ঢাকা ও খুলনা। যশোর জেলা স্টেডিয়ামে কাল যোবায়েরের অপরাজিত হাফ সেঞ্চুরিতে (৫৯*) খুলনা (১৪০/২) ৮ উইকেটে হারিয়েছে বরিশালকে (১৩৭)। জয়ী দলের বিশ্বনাথ ৪টি ও রেজাউল ২টি উইকেট পেয়েছেন। ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে আবুল হাসানের অপরাজিত হাফ সেঞ্চুরিতে (৫০*) কুমিল্লা (১০৫/৫) ৫ উইকেটে জিতেছে হবিগঞ্জের বিপক্ষে (১০২)। কুমিল্লার রকিবুল নিয়েছেন ৫ উইকেট। আগামী ৩ মে যশোর জেলা স্টেডিয়ামে ফাইনাল।