আন্তজেলা ক্রিকেট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৪টি জেলা দল নিয়ে ১৬টি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ৩২তম আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতা। লিগ পদ্ধতির প্রথম পর্ব শেষে ঢাকা বিভাগ থেকে দুটি এবং অন্য ছয় বিভাগ থেকে একটি করে দল দ্বিতীয় পর্বে উঠবে। প্রথম পর্বের শীর্ষস্থানীয় আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দ্বিতীয় পর্বে। দুই গ্রুপের দুই শীর্ষ দল খেলবে ফাইনাল।চ্যাম্পিয়ন দল পাবে চার লাখ টাকা, রানার্সআপ দুই লাখ। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ১০ হাজার ও ম্যান অব দ্য টুর্নামেন্ট ৩০ হাজার টাকা। প্রথম পর্বে অংশ নেওয়া প্রতিটি দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। ১২ জন খেলোয়াড়ের সঙ্গে কোচ আর ম্যানেজারের জন্য থাকছে এক হাজার টাকা করে ম্যাচ ফি। এ ছাড়া প্রতি দলের ১৬ জন করে সদস্যের জন্য দেওয়া হবে ৪০০ টাকা আবাসন খরচ ও ৪০০ টাকা দৈনিক ভাতা। দ্বিতীয় পর্বে ম্যাচ ফি বেড়ে হবে দুই হাজার টাকা ও ফাইনালে তিন হাজার টাকা করে।