আন্তজেলা ক্রিকেটে টসেই জয়-পরাজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১তম আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হয়েছে তিনটি। গাইবান্ধায় রাহাতের ১১৩ বলে ১২৫ ও কাননের ৭৬ বলে ১০৪ রানের ঝড়ে ৪৪ ওভারে ৭ উইকেটে ৩১২ করেছিল রাজশাহী। ঠাকুরগাঁও তুলতে পারে ১৬৫। হানিফের ১০৬ বলে ১১১ রানের ইনিংসের কল্যাণে কুমিল্লায় লক্ষ্মীপুরকে (২১০) ৯৭ রানে হারিয়েছে চাঁদপুর (৩০৭/৬)। অন্য ম্যাচগুলোয় চাঁপাইনবাবগঞ্জ (২১৬/৯) ১৯ রানে নওগাঁকে (১৯৮), নারায়ণগঞ্জ (১৪৭/৫) ৫ উইকেটে জামালপুরকে (১৪৬), কক্সবাজার (২৩০/৭) ৭১ রানে নোয়াখালীকে (১৫৯), খুলনা (১৮৭/৮) ৮০ রানে নড়াইলকে (১০৭) এবং মৌলভীবাজার (২১৫) ৬৩ রানে সুনামগঞ্জকে (১৫২) হারিয়েছে। বৃষ্টিতে ম্যাচ হতে না পারায় মুদ্রা নিক্ষেপে পটুয়াখালীকে হারিয়েছে বরিশাল, যশোরকে হারিয়েছে কুষ্টিয়া।