আন্তজেলা ক্রিকেটের ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর জন্য এটি জাতীয় লিগের সাফল্য ধরে রাখার মঞ্চ। ময়মনসিংহের জন্য ক্রিকেট-ঐতিহ্যে আরেকটি পালক যোগ করার সুযোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রাজশাহী ও ময়মনসিংহ জেলা দল মুখোমুখি হবে ৩১তম আন্তজেলা ক্রিকেটের ফাইনালে।ট্রফি ছাড়াও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে ২ লাখ টাকা, রানার্সআপ দল ১ লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট ২০ হাজার, সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ১৫ হাজার করে এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ পাবে ৫ হাজার টাকা। আন্তজেলা ক্রিকেটে এবারই প্রথম ম্যাচ ফি পেলেন ক্রিকেটাররা। প্রথম রাউন্ডের খেলায় ম্যাচ ফি ছিল ১ হাজার টাকা, দ্বিতীয় রাউন্ডে ২ হাজার এবং সেমিফাইনাল ও ফাইনালে ৩ হাজার টাকা করে।রাজশাহী-ময়মনসিংহের জন্য সুখবর আছে আরও একটি। এর আগে আন্তজেলা ক্লাব কাপ ক্রিকেটের ফাইনাল এবং এই আন্তজেলা ক্রিকেটের সেমিফাইনালেও হোম অব ক্রিকেটের ড্রেসিংরুম ব্যবহারের সুযোগ পায়নি দলগুলো। আজ দুই দলের জন্যই খুলে দেওয়া হবে ড্রেসিংরুম।