আন্তজেলা বিভাগীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন রাজশাহী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা বিভাগীয় মহিলা ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা দল। গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিনটি ইভেন্টের ফাইনাল হয়েছে। রাজশাহী কাবাডিতে ৪টি লোনাসহ ৪৭-৭ পয়েন্টে বগুড়াকে, হ্যান্ডবলে জয়পুরহাটকে ২০-৫ গোলে এবং ভলিবলে ২-০ সেটে (২৫-২১, ২৫-২২ পয়েন্টে) পাবনা জেলাকে হারিয়েছে। কাবাডিতে রাজশাহীর হাসনা মরিয়ম বর্ণা, হ্যান্ডবলে রাজশাহীর আজমিরা পারভীন নিশু এবং ভলিবলে রাজশাহীর শারমীন সেরা খেলোয়াড় হয়েছেন। হ্যান্ডবলে আজমিরা পারভীন নিশু ১০টি, বর্ণা ও শিলা ৩টি করে গোল করেছেন।—রাজশাহী অফিস