আন্তজেলা ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম বেভারেজেস ও পদ্মা ক্রাউন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১৪তম পুরুষ এবং ১২তম মহিলা আন্তজেলা ভলিবল শুরু হয়েছে কাল ঢাকা ভলিবল স্টেডিয়ামে। চার দিনের এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কাল পুরুষ বিভাগে রাজশাহী গাজীপুরকে, সাতক্ষীরা ঢাকাকে, পাবনা দিনাজপুরকে হারিয়েছে। তিনটি জয়ই ৩-০ সেটে। নড়াইল কুমিল্লাকে হারিয়েছে ৩-১ সেটে। মহিলা বিভাগে রাজশাহী ৩-০ সেটে পঞ্চগড়কে, রাজবাড়ী একই ব্যবধানে সাতক্ষীরাকে হারিয়েছে। বিজ্ঞপ্তি।