আন্তজেলা ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টনের কাবাডি স্টেডিয়ামে উৎসবের আমেজে থাকা দর্শকদের সঙ্গে কাল আনন্দে মাতল সাতক্ষীরা আর পাবনা জেলাও। ট্রান্সকম বেভারেজ আন্তজেলা ভলিবলের পুরুষ বিভাগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা। পাঁচ বছর পর আবারও মহিলাদের বিভাগে সেরা হলো পাবনা। ছেলেদের ফাইনালে সাতক্ষীরা ৩-০ সেটে রংপুরকে ও মেয়েদের ফাইনালে পাবনা ৩-০ সেটে রাজবাড়ীকে হারিয়েছে।