আন্তজেলা ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ভলিবল স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৫তম আন্তজেলা মহিলা ভলিবল। পপুলার লাইফ ইনস্যুরেন্সের পৃষ্ঠপোষণায় পাঁচ দিনের এই প্রতিযোগিতায় খেলছে ১২টি দল। কাল এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা।