আন্তজেলা ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন ভলিবল মাঠে আজ শুরু হচ্ছে আন্তজেলা পুরুষ ও মহিলা ভলিবলের চূড়ান্ত পর্ব। পুরুষ বিভাগে অংশ নিচ্ছে সাতক্ষীরা, কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা, রাজশাহী, খুলনা, নড়াইল, রংপুর, দিনাজপুর, গাজীপুর ও ঢাকা। মেয়েদের বিভাগে খেলবে রাজবাড়ী, পাবনা, রংপুর, সাতক্ষীরা, নড়াইল, গাজীপুর, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, যশোর ও রাজশাহী। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও পদ্মা ক্রাউন। ফাইনাল ২৯ ডিসেম্বর।