আন্তজেলা মহিলা কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি কাবাডি নিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমা ভালোবাসতে মন লাগে। কাবাডির জনপ্রিয়তা বাড়াতে এবার ফেডারেশন কর্মকর্তারা আন্তজেলা মহিলা কাবাডির সংবাদ সম্মেলনে নিয়ে এলেন বাংলা সিনেমার নায়ক আমিন খানকে। দেশের জাতীয় খেলাকে আরও জনপ্রিয় করতে কাজ করবেন আমিন খান।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তজেলা মহিলা কাবাডি। সারা দেশের ২৬টি জেলা নিয়ে সাত ভেন্যুতে হবে খেলা। আঞ্চলিক (ভেন্যু) চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। চট্টগ্রাম বিভাগ থেকে শুধু কুমিল্লা জেলা এবং সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ নাম নিবন্ধন করায় সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে তারা। চূড়ান্ত পর্বে তাদের সঙ্গী গতবারের চ্যাম্পিয়ন ঢাকা। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক মার্সেল।