আন্তজেলা মহিলা ব্যাডমিন্টন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আন্তজেলা মহিলা ব্যাডমিন্টন। উদ্বোধনী দিনের মহিলা এককে জিতেছেন বাগেরহাটের ক্যামেলিয়া, মানিকগঞ্জের ইয়াসমিন, রাজবাড়ীর রূপালি, নওগাঁর স্বর্ণা, ঝিনাইদহের রানি, রংপুরের রোজিনা, সিরাজগঞ্জের অন্তরা, মেহেরপুরের রুকাইয়া, সিরাজগঞ্জের আল্পনা, নেত্রকোনার আফসানা, চুয়াাডাঙ্গার হাফিজা ও লালমনিরহাটের ফয়জুন্নেসা। সারা দেশের ২০টি জেলা থেকে অংশ নিচ্ছেন ৪০ জন শাটলার। খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।