আন্তজেলা মহিলা সাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শেষ হয়েছে আন্তজেলা মহিলা সাঁতার। ১২ বছর বয়সী গ্রুপে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে যশোরের সুমাইয়া আক্তার, ১০ বছরে ৫০ মিটার ফ্রি-স্টাইলে নড়াইলের সাধনা, ১৪ বছরে ৫০ মিটার ফ্রি-স্টাইলে সিলেটের চুমকি, ১০০ মিটার বাটারফ্লাইয়ে মেহেরপুরের ফারিয়া, ১২ বছরে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পঞ্চগড়ের সুমি ও ১৪ বছরে মেহেরপুরের সুমি সোনা জিতেছে। মোট ৬টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর। ২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থা।