আন্তজেলা মহিলা সাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শেষ হয়েছে আন্তজেলা মহিলা বয়সভিত্তিক সাঁতার। দলগত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা। রানার্সআপ যশোর। কাল ২০০ মিটার ব্যক্তিগত মিডলের অনূর্ধ্ব-১২ বিভাগে যশোরের সুমাইয়া আক্তার, ৫০ মিটার ফ্রি স্টাইলের অনূর্ধ্ব-১৪ তে মাদারীপুরের সালমা, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে কুষ্টিয়ার মিম খাতুন, ১০০ মিটার ফ্রি স্টাইলে ঢাকার জুলেখা খাতুন সোনা জিতেছে। প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ২৫টি জেলার ১৪২ জন সাঁতারু। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।