আন্তজেলা মহিলা সাঁতার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আন্তজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা। ১৩-১৪ বছর বয়সীদের বিভাগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছে নারায়ণগঞ্জের শারমিন আক্তার, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে কুষ্টিয়ার মুক্তা খাতুন। ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছে নাটোরের সুমাইয়া খাতুন।
১১-১২ বছর বয়সীদের বিভাগে ১০০ মিটার ফ্রি-স্টাইলে মুন্সিগঞ্জের খাদিজা, ১০০ মিটার বাটারফ্লাইয়ে কিশোরগঞ্জের দীপা, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে কুষ্টিয়ার মিম খাতুন সোনা জিতেছে।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপে অংশ নিচ্ছে ৩২টি জেলার ১৯০ জন সাঁতারু। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়াসচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।