আন্তজেলা সাঁতারে সেরা কুষ্টিয়ার মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঝেমধ্যেই এ রকম টুর্নামেন্ট হয়। কিন্তু খুব একটা সাড়া তাতে পড়ে না। কাল শেষ হওয়া দুই দিনের আন্তজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার এমনই একটা আয়োজন। সারা দেশের অনেক বালিকা-কিশোরী সাঁতারু সাঁতারপুলে ঢেউ তুলে গেল এতে। প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া। রানার্সআপ বগুড়া। ৮-১০ বছরের বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জের ডালিয়া। ১১-১২ বছরের বিভাগে সেরা কুষ্টিয়ার চুমকি খাতুন। ১৩-১৪ বছর বয়সীদের গ্রুপে সেরা হয়েছে বগুড়ার শাহিনুর। এর আগেও একবার চুমকি এই পুলে নেমেছিল। কিন্তু সেবার কোনো পদক জেতেনি। এবার চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি কুষ্টিয়ার আমলার ৯ বছরের মেয়ে, ‘আসার আগে মাকে কথা দিয়েছিলাম চ্যাম্পিয়ন হব। কথা রাখতে পেরেছি বলে খুব ভালো লাগছে।’ মাত্র দুই দিনের একটা টুর্নামেন্ট করেই কি দায়িত্ব শেষ হয়ে গেল? মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার (ডানা) বললেন, ‘আমি এর আগে দায়িত্বে থেকে এমন আয়োজন করেছি। এটাই শেষ নয়। এখান থেকে ৩০ জনকে বাছাই করে এদের এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।’ কাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস প্রমুখ।