আন্তবিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিভাগীয় ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল তারা ৩-০ সেটে হারিয়েছে রাজবাড়ীকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন রাজবাড়ীর মার্জিয়া আক্তার। প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি বিভাগের ১২টি দল। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান।