আন্তবিভাগীয় মহিলা ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন আন্তবিভাগীয় মহিলা ভলিবলের ফাইনালে উঠেছে রাজশাহী ও রাজবাড়ী। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল সেমিফাইনালে রাজশাহী পাবনাকে ও রাজবাড়ী খাগড়াছড়িকে হারিয়েছে। দুটি জয়ই ৩-০ সেটে। এর আগে গ্রুপ পর্বে পাবনা দিনাজপুরকে, খাগড়াছড়ি রংপুরকে, রাজবাড়ী বরিশালকে, রাজশাহী সাতক্ষীরাকে, পাবনা খাগড়াছড়িকে ও রংপুর দিনাজপুরকে হারিয়েছে। আজ সকাল ১০টায় ফাইনাল।