আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। কাল ইসলামী বিশ্ববিদ্যালয় (৯৫/৩) ৭ উইকেটে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (৯৩/১০), জাহাঙ্গীরনগর (১৮৬/৮) ১০২ রানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (৮৪/১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১৩৫/৬) ৪ উইকেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (১৩৪/১০) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (৯৯/৬) ৪ উইকেটে কুয়েটকে (৯৬/১০) হারিয়েছে। —ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি