আন্তর্জাতিক জুনিয়র টেনিস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি-র‌্যাংগস আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বালক এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশের চার খেলোয়াড়। রুস্তম আলী ৬-৩, ৬-১ গেমে কোরিয়ার সেংচিউলকে, মামুন ৬-১, ৬-১ গেমে স্বদেশি চিশতি হায়দারকে, হানিফ ৫-৭, ৬-৩, ৬-২ গেমে ভারতের আকাশ গয়ালকে এবং জামিল ভূঁইয়া ৬-১, ৬-৩ গেমে থাইল্যান্ডের নুত্তাকিট ভিরাথামাসর্নকে হারিয়েছে।রমনা টেনিস কমপ্লেক্সে কাল সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সাংসদ শাহরিয়ার আলম ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। প্রতিযোগিতায় ১২টি দেশের ৩৭ জন বালক ও ২৩ জন বালিকা অংশ নিচ্ছে। দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল। লিগে অংশ নিতে আগ্রহী দলগুলোকে ৩১ নভেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। —ক্রীড়া প্রতিবেদকদ্বিতীয় বিভাগ ফুটবল: দলবদলের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর পর্যন্ত দলবদল করা যাবে। তবে দলবদলের নিয়মকানুন অপরিবর্তিতই থাকবে।—বিজ্ঞপ্তি