আন্তর্জাতিক জুনিয়র টেনিস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় টেনিস কমপ্লেক্সে কাল শুরু হয়েছে ফোকাল পয়েন্ট আন্তর্জাতিক জুনিয়র টেনিস। টুর্নামেন্টে বালক এককের প্রথম রাউন্ডে জিতেছে বাংলাদেশের কাউসার আলী, আশিক খান, মোহাম্মদ মুন্না ও বিপ্লব রাম। এ ছাড়া জয় পেয়েছে ভারতের নারুকা, আরিয়ান গোমেজ, আকাশ গয়াল, সিদ্ধার্থ আনন্দ, কোরিয়ার লি হুয়ান, ক্যাং মিনচুল, জুন শেংলু, ইম সেওংগিও, থাইল্যান্ডের পাত্তানানাওয়াপং, ভিরাথামেসর্ন ও যুক্তরাষ্ট্রের ভেলদি কেশব। আজ শুরু হবে বালক এককের দ্বিতীয় ও বালিকা এককের প্রথম রাউন্ডের খেলা। আইটিএফের গ্রেড-৫-এর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বসনিয়া-হারজেগোভিনা, চীন, চীনা তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, ইতালি, কোরিয়া, কুয়েত, হল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশের ১০৮ জন খেলোয়াড়। টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।