আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে ফেললেন দেজান স্টানকোভিচ। পরশু রাতে স্লোভেনিয়ার কাছে ১-০ গোলের হারে শেষ হয়ে গেছে তাঁর দেশ সার্বিয়ার ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের স্বপ্ন। এর এক দিন পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন জাতীয় দলের নামে (যুগোস্লাভিয়া, সার্বিয়া ও মন্টেনেগ্রো এবং সার্বিয়া) বিশ্বকাপে খেলা স্টানকোভিচ। ১৯৯৮ সালে অভিষেকের পর এই তিনটি জাতীয় দলের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী ইন্টার মিলানের মিডফিল্ডার। ওয়েবসাইট।