আন্তর্জাতিক ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় হবে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। এরই মধ্যে ভারতের দুটি এবং নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে একটি করে দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দলগুলোর সঙ্গে স্বাধীনতা দিবস ভলিবলের সেরা তিনটি দল খেলবে এই টুর্নামেন্টে। একই মাসে কক্সবাজারে বিচ ভলিবল করারও পরিকল্পনা আছে ফেডারেশনের। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (মিকু)।