আন্তর্জাতিক মাস্টার হলেন সুফিয়ান ও শামীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দাবায় একটা ভালো দিন গেল পরশু। এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের ৩.২ অঞ্চলের খেলায় চ্যাম্পিয়ন হয়ে আগেই বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ মিলেছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও শামীমা আক্তারের (লিজা)। কাল পাওয়া গেল আরও একটি সুসংবাদ।এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া আবু সুফিয়ান (শাকিল) পেলেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। এর আগে দুটো নর্ম পূরণ করা আবু সুফিয়ানের তৃতীয় নর্ম পূরণ হয়েছে শ্রীলঙ্কায়। সুফিয়ানের সঙ্গে শামীমা আক্তার হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। রানী হামিদের পর দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসেবে এমন অর্জন শামীমার।