আন্তর্জাতিক রেটিং দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও লিওনাইন চেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা ২০১৩ শুরু হচ্ছে ৮ মে থেকে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। আগ্রহী দাবাড়ুদের এন্ট্রি ফিসহ ৭ মে রাত আটটার মধ্যে ফেডারেশনের অফিসে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা।