আন্তর্জাতিক হ্যান্ডবল প্রশিক্ষক কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা বিশ্বে হ্যান্ডবল উন্নয়নের জন্য প্রশিক্ষক তৈরির ধারাবাহিকতায় এবার বাংলাদেশেও কর্মসূচিটি চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন। ৩-৫ সেপ্টেম্বর চট্টগ্রামে, ৭-৯ সেপ্টেম্বর রাজশাহীতে এবং ১১-১৩ সেপ্টেম্বর ঢাকায় হবে এই কোর্স। কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন জার্মানির হ্যান্ডবল কোচ ক্লস ফেডমান ও বাংলাদেশের কামরুল ইসলাম।