আন্তর্জাতিক হ্যান্ডবল ১০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো বাংলাদেশ দেখতে যাচ্ছে হ্যান্ডবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় আগামী মাসে ঢাকায় শুরু হচ্ছে আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি। আগামী ৫ এপ্রিল থেকে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ। এর আগে ১৯৯৫ সালে কমনওয়েলথ হ্যান্ডবল হয়েছিল বাংলাদেশে। এরপর ২০০০ সালে এশীয় মহিলা হ্যান্ডবল ও দক্ষিণ এশীয় হ্যান্ডবলও আয়োজন করেছিল বাংলাদেশ। দেশের মাটিতে যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টকেই খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোর বড় সুযোগ বলে মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, ‘এমনিতেই আমাদের খেলোয়াড়দের বাইরে খেলতে যাওয়ার সুযোগ কম। হ্যান্ডবল দলীয় খেলা বলে এটা ব্যয়বহুলও। তাই ঘরের মাঠে এমন একটি টুর্নামেন্ট থেকে আমাদের খেলোয়াড়েরা অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারবে।’ বাংলাদেশ জাতীয় দল খেললেও অন্যান্য দেশের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়েরা আসতে পারেন বলে জানা গেছে।