আন্তস্কুল টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তস্কুল টেনিস টুর্নামেন্টের প্রথম দিনে কাল পঞ্চম শ্রেণীর বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে স্কলাস্টিকার তামজিদ ইসলাম, দ্বৈতে বিসিএসআইআর স্কুলের দিগন্ত ব্যাপারী ও শোয়েব আক্তার। পঞ্চম শ্রেণীর বালিকা এককে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুলের শ্রাবণী বিশ্বাস, বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন একই স্কুলের শ্রাবণী-অর্পিতা। চতুর্থ শ্রেণীর বালক এককে চ্যাম্পিয়ন স্কলাস্টিকার তাহমিদ ইসলাম, বালক দ্বৈতে চ্যাম্পিয়ন একই স্কুলের ফাহমিদ-রাব্বি। চতুর্থ শ্রেণীর বালিকা এককে চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুলের সাদিয়া আক্তার, বালিকা দ্বৈতে একই স্কুলের নাহিয়ান-অদিতি। তৃতীয় শ্রেণীর বালক এককে চ্যাম্পিয়ন স্কলাস্টিকার রফিত তাশওয়ান, বালিকা এককে মাশফিয়া। দ্বিতীয় শ্রেণীর বালক এককে চ্যাম্পিয়ন স্কলাস্টিকার তাসফিন আনান, বালিকা এককে নাফিসা আক্তার।