আন্তস্কুল বাস্কেটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ হাইস্কুল। মেয়েদের চ্যাম্পিয়ন সানবিমস স্কুল। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কাল ফাইনালে সেন্ট যোসেফ ৫৫-৩০ পয়েন্টে হারিয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুলকে। সানবিমস ২২-১৬ পয়েন্টে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলকে। সেরা খেলোয়াড় রাজশাহী আদর্শ হাইস্কুলের ফাহিম ও সানবিমস স্কুলের তাসফিয়া।