আন্তোনেলার অন্তরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তোনেলা রোকুজ্জোর প্রাণের মানুষ মেসি কিংবা মেসির প্রাণের মানুষ আন্তোনেলা। দুজনে দুজনার। মাঠে মেসি দুর্বার-দুর্দান্ত, তাঁকে রোখে কার সাধ্য! লাখো কণ্ঠে যখন মেসি, মেসি ধ্বনি ওঠে, তখন মনের মানুষ তো আর বসে থাকতে পারেন না। গ্যালারিতে, গ্যালারির বাইরে মেসিতেই মগ্ন থাকেন মেসির জীবনসঙ্গিনী। মেসির জার্সিটিও আন্তোনেলার কাছে বহুমূল্য। পরশু বেলজিয়ামকে হারানোর পর ব্রাসিলিয়ার স্টেডিয়ামের বাইরে দুই বান্ধবীসহ মেসির জার্সি গায়েই ঘুরে বেড়ান আন্তোনেলা (মাঝে)। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করতেও ভুল করেননি আন্তোনেলা। ডেইলি মেইল।