আন্দোলনকারীরা এখন ফেডারেশনের কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শুরুর দাবিতে জাতীয় যুব হকির ফাইনাল ভণ্ডুল করার ঘটনায় সাজা পেতে পারেন জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়েরা। গত সোমবার হকি স্টেডিয়ামে ঢুকে দেশের সিনিয়র খেলোয়াড়েরা যুব হকির ফাইনাল বন্ধ করে দেন। হকি ফেডারেশন এ ঘটনা নিয়ে দারুণ তৎপর।সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারীকে প্রধান করে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে কাল ফেডারেশনের জরুরি সভায়। ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ ও পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রথমে এসব খেলোয়াড়কে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জানা গেছে, ৩১ অক্টোবরের সভার পর প্রথম বিভাগের দলবদলের তারিখ ঘোষণা করা হবে। লিগ কমিটির সম্পাদক আনভির আদিল পদত্যাগ করায় তাঁর দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইউসুফকে।ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন ওই দিনের ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটি পূর্বপরিকল্পিত। ফেডারেশন শুধু প্রিমিয়ার আর প্রথম বিভাগের খেলা চালানোর জন্য নয়। সারা দেশের খেলা চালানোর জন্যই। আন্দোলনকারীরা ফেডারেশনকে কোনো চিঠি দেয়নি। এভাবে যারা খেলার বিঘ্ন ঘটাবে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’