আপত্তির মূল্য দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে হয়তো মত পাল্টাবে ভারত। রিভিউ পদ্ধতি (ডিআরএস) নিয়ে যে আপত্তি, সেটাও হয়তো তুলে নেবে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরে এই রেফারেল পদ্ধতি না নেওয়ায় ভারতকে বেশ ভুগতেই হচ্ছে।এই সফরে পাঁচটি ওয়ানডের পর চলতি টেস্টেও আম্পায়ারের গোটা ছয় সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে। পরশুই যেমন সুরেশ রায়না আর মহেন্দ্র সিং ধোনির আউট নিয়ে প্রশ্ন উঠে গেল। রায়নার বিপক্ষে করা কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার। অথচ রিপ্লেতে দেখা গেছে, রায়নার গ্লাভসে বল লাগেনি, লেগেছিল প্যাডে। ধোনির ক্যাচটি পরিষ্কার ছিল অবশ্য, কিন্তু দেবেন্দ্র বিশুর ডেলিভারিটি নো-বল ছিল কি না, তা নিয়ে জোরালো সংশয় থেকে যাচ্ছে।এ নিয়ে পরশু দুই ভাষ্যকার ইয়ান বিশপ ও জেফ ডুজন দীর্ঘক্ষণ আলোচনা করলেন। ভারতের ডিআরএসের বিরোধিতা কীভাবে তাদেরই ক্ষতি করছে—এ নিয়ে খোঁচালেনও। এবার মুখ খুললেন জিওফ বয়কট। এই ইংলিশ কিংবদন্তি বলছেন, বাকি সবগুলো দেশের উচিত এককাট্টা হয়ে বিসিসিআইকে বাধ্য করানো। উচিত এই পদ্ধতি বাধ্যতামূলকভাবে চালু করা।ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্যের কারণেই কেউ সরাসরি মুখ খুলছে না। তবে ভোটাভুটি করা হলে রেফারেল পদ্ধতির পক্ষেই সবাই দাঁড়াবে বলে মনে করছেন বয়কট, ‘আইসিসির সিংহভাগ সদস্য যদি মনে করে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতির জন্য ডিআরএস ভালো, তাহলে তাদের সবার এর পক্ষে ভোট দেওয়া উচিত। ভারতকে বলা উচিত, “স্যরি, তোমরা এ ব্যাপারে সংখ্যালঘু।” বিশ্বজুড়ে চলা গণতন্ত্র তো সে কথাই বলে। যেখানে সংখ্যাগুরুর মতই অগ্রাধিকার পায়।’ ওয়েবসাইট।বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি, “আসলে ভারতকে কেউ চটাতে চায় না। তাই যত দ্রুত সম্ভব, বাকি দেশগুলো এটা বলতে পারবে, ‘যেহেতু সংখ্যাগুরু অংশটি মনে করছে এটা ক্রিকেটের জন্য ভালো, আমরাও তাই রাজি আছি।’