আপাতত বাতিল ফেনীর ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ ও চট্টগ্রাম ভেন্যু টিকে গেলেও আপাতত ছাড়পত্র পেতে ব্যর্থ েফনী। পেশাদার ফুটবল লিগে এ মৌসুমে তাই ফেনীতে খেলা হবে না। পেশাদার লিগ কমিটির কালকের সভায় হয়েছে এ সিদ্ধান্ত। তবে গোপালগঞ্জ ও চট্টগ্রামে খেলা চলবে। লিগের তৃতীয় পর্ব শুরু ১৪ জুন।
ফেনী সকার প্রিমিয়ার লিগে টিকে থাকলে আগামী মৌসুমে ফেনীতে খেলা হবে কি না অনিশ্চিত। সম্প্রতি তিনবার ফেনীর মাঠ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে বাফুফের একটি প্রতিনিধিদল। মাঠ এবং সাজঘরের সমস্যাই তারা বড় করে দেখিয়েছে। এসব সমস্যা দেখিয়ে বেশির ভাগ দল ফেনীতে খেলতে যেতে রাজি হচ্ছিল না এবার। তাই শেষ পর্যন্ত ফুটবলের পাতা থেকে খসে গেল আরেকটি ভেন্যু।
গত তিনটি মৌসুম পেশাদার লিগের খেলা হয়েছে ফেনীতে। ভেন্যু টিকিয়ে রাখার জন্য কিছু সংস্কার করেছিল স্থানীয় লোকজন, আশি ভাগ কাজ শেষ হয়েছে বলেছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত ক্লাবের চাপে ভেন্যুটা বাতিল!