আপিল করবে জ্যামাইকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপপাপী নেস্তা কার্টার। কিন্তু তাঁর পাপের খেসারত দিতে হলো উসাইন বোল্টকে। নমুনা পুনঃপরীক্ষায় কার্টার ‘ডোপ পজিটিভ’ হওয়ায় ২০০৮ বেইজিং অলিম্পিকের রিলে দৌড়ের সোনার পদক কেড়ে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে জ্যামাইকা। দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান মাইকেল ফেনেল জানিয়েছেন, আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথা ভাবছেন তাঁরা। এএফপি।