আপিল করবেন কানেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর পার পেলেন না দানিশ কানেরিয়া। কাউন্টি ক্রিকেটে ম্যাচ পাতানোয় দোষী সাব্যস্ত হয়েছেন। পরশু ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) আজীবন নিষিদ্ধ করেছে পাকিস্তানি লেগ স্পিনারকে। ২০০৯ সালের এক ঘটনায় দোষী প্রমাণিত হওয়া কানেরিয়া অবশ্য প্রস্তুতি নিচ্ছেন আপিল করার। এই শাস্তিকে ‘খুবই অন্যায্য’ মনে করছেন কানেরিয়া। কেননা, নিজেকে ‘একজন সৎ লোক’ই দাবি করেন তিনি।৩১ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের স্কাই স্পোর্টস নিউজকে পরশু বলেছেন, ‘আমি অবশ্যই আপিল করব। মানুষ আমাকে বিশ্বাস করে। আমি একজন সৎ লোক। আমি ক্রিকেটটা সব সময় মনপ্রাণ দিয়েই খেলেছি। আমি কোনো ভুল করিনি।’পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ইসিবির রায়কে তারা সম্মান করবে। যার অর্থ, টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পাকিস্তানি স্পিনার খেলতে পারবেন না দেশের মাটিতেও। এএফপি, ওয়েবসাইট।