আপিল করবেন নাদির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হওয়ার অভিযোগে নাদির শাহকে ১০ বছরের জন্য বহিষ্কার করেছে বিসিবি। সিদ্ধান্তটা পত্র-পত্রিকা পড়েই জেনেছিলেন আইসিসির প্যানেলভুক্ত এই আম্পায়ার। সম্প্রতি জেনেছেন আনুষ্ঠানিকভাবেও। বিসিবির কাছ থেকে শাস্তির চিঠি পেয়ে শাস্তি মওকুফের আবেদন করারও প্রস্তুতি নিতে শুরু করেছেন নাদির।কাল টেলিফোনে নাদির বলেছেন, ‘আমি শাস্তি মওকুফের আবেদন করব বোর্ডের কাছে। যত দ্রুত সম্ভব করব। আবারও মাঠে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’ গত ১৮ মার্চ ১০ বছরের বহিষ্কারাদেশ শোনার পর নাদির শাহ কালই প্রথম গেছেন বিসিবি অফিসে, কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গেও। ‘আম্পায়ার নাদির শাহ এখনো শাস্তি মওকুফের আবেদন করেননি। তবে এ রকম একটা আবেদন করবেন বলে আভাস দিয়েছেন’—বলেছেন নিজামউদ্দিন।