আপিল করেছেন হাম্মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান মোহাম্মদ বিন হাম্মাম। গতকাল এই খবর জানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াইটা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন এই কাতারি। নিজের ব্যক্তিগত ব্লগে লিখেছেন, ‘আমি যে নির্দোষ এবং আমার বহিষ্কারাদেশ যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ক্ষমতার অপব্যবহার করেই যে আমাকে ফিফা সভাপতির নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, সেটা প্রমাণ না করা পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।’ঘুষ দেওয়ার অভিযোগ তুলে ফিফা বহিষ্কার করেছে হাম্মামকে। আর সেই ফিফার কাছেই আপিল করেছেন। যদিও তাঁর আশঙ্কা, এখানে ন্যায়বিচার পাবেন না। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথ খোলা রাখতেই তাঁর এই আপিল, ‘আমি ফিফা আপিল কমিটিতে আমার ব্যাপারটা তুলেছি। ন্যায়বিচার পাওয়ার আশা করছি না। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সৌজন্যবিধি রক্ষা করতেই এই আপিল।’ এএফপি।