আপিলের অনুমতি পেলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির।একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, লন্ডনের আদালতে আজ শুক্রবার কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতিসহ আমিরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে আমিরকে আপিল করার অনুমতি দেন।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে গত সপ্তাহে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কারাদণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করেছেন বাট। রয়টার্স।