আফগানদের মাথায় সেরার মুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জয়। ট্রফি নিয়ে তাই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আফগানিস্তানের খেলোয়াড়-কর্মকর্তারা ভেসে গেলেন আনন্দজোয়ারে । ওয়েবসাইট
ভারতকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জয়। ট্রফি নিয়ে তাই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আফগানিস্তানের খেলোয়াড়-কর্মকর্তারা ভেসে গেলেন আনন্দজোয়ারে । ওয়েবসাইট

কয়েক বছর আগেও আফগানরা মাঠে ফুটবল খেলার কথা ভাবতে পারত না। যুদ্ধবিধ্বস্ত সেই আফগানিস্তানই মাথায় তুলল দক্ষিণ এশিয়ার সেরার মুকুট। গতকাল ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল সাফের। এই জয় আফগানদের একটা প্রতিশোধও। গত সাফেও ফাইনালে উঠেছিল আফগানিস্তান। কিন্তু নয়াদিল্লির ফাইনালে ভারত আফগানদের গুঁড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। প্রকাশ্যেই রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল আফগানরা। ভারত কাঠমান্ডু এসেছিল হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠলেও ভারতকেই মনে করা হয়েছিল ফেবারিট। কিন্তু দশরথের গতিময় ফাইনালে ৯ মিনিটেই আফগানিস্তানকে এগিয়ে দেন মুস্তফা আজাদজোই। এরপর আর পেছন ফিরে তাকায়নি ৯ জন প্রবাসী ফুটবলারকে নিয়ে দল গড়া আফগানিস্তান। ৬২ মিনিটে ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় জল ঢেলে দেন সান্দজার আহমাদি। ম্যাচ শেষে দশরথ স্টেডিয়াম যেন হয়ে ওঠে এক টুকরো আফগানিস্তান। সমর্থক, খেলোয়াড়, কোচিং স্টাফদের উল্লাস যেন বাঁধ মানছিল না। সূত্র: ওয়েবসাইট।