আফগানদের সাহায্যে সোহেল-লতিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা হয়েছিল পাকিস্তানি শরণার্থী শিবিরে, পাকিস্তানিদের হাত ধরে। পাকিস্তানের কাছে আফগানিস্তানের ক্রিকেটঋণ অনেক। এই ঋণ আরও বাড়তেই যাচ্ছে। আগামী ২০১৫ বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। আর বিশ্বকাপ প্রস্তুতি নিতে পাকিস্তানে ক্যাম্প করবে আফগানরা। সেখানে তাদের সাহায্য করবেন সাবেক দুই পাকিস্তান অধিনায়ক। ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন আমির সোহেল। উইকেটকিপারদের সাহায্য করতে রাজি হয়েছেন রশিদ লতিফ।
অল্প সময়ের জন্য হলেও আফগান ক্রিকেটারদের সাহায্য করার সুযোগ পেয়ে আনন্দিত সোহেল, ‘আফগান ক্রিকেটাররা দারুণ প্রতিভাবান। বিশ্বকাপে সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করব তাদের।’ ওয়েবসাইট।