আফগানরা আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে খেলতে চেয়েছিল আফগানিস্তানও। টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান জানিয়ে দিল চাওয়াটা অন্যায্য কিছু ছিল না। পরশু প্রথম কোয়ালিফাইং ফাইনালে নামিবিয়াকে (৯৯) ৪৭ রানে হারিয়ে আফগানিস্তান (১৪৬) নিশ্চিত করেছে, ১০ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে তারাও যাচ্ছে শ্রীলঙ্কায়।এ বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে শ্রীলঙ্কায়। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ১২ জাতির এই টুর্নামেন্টে দ্বাদশ দলটি কারা হবে, সেটা নিশ্চিত হয়ে যাবে আজ। বাছাইপর্বের দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনালে আজ প্রথম কোয়ালিফাইং ফাইনালে হারা নামিবিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওয়েবসাইট।