আফগানিস্তান আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ঢাকায় বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে খেলতে আসছে না আফগানিস্তান। ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়া থাকছে আর মাত্র দুটি দল—হংকং ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন দল আগামী ১৫ জানুয়ারি সিঙ্গাপুরে শুরু দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।