আফগানিস্তানকে উড়িয়ে দিল বিসিবি একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবীয় সফরে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বিসিবি একাদশের মোড়কে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সাকিব-মাশরাফি-আশরাফুল-তামিমরা আফগানিস্তানকে হারিয়েছে ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ৯৯ রানে আটকে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ আফগানিস্তানের দেওয়া লক্ষ্যমাত্রা পার হয় ১৪.২ ওভারে। মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান। তামিম ৩৩ বল খেলে ৩৬ রান করেন। মাঝে জিয়াউর রহমান শূন্য রানে ফিরলেও সাকিব ৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রথমে ব্যাট করে ৯৯ রানে ইনিংস শেষ করা আফগানিস্তানের সর্বনাশটা মূলত করেন বাংলাদেশের স্পিনাররা। সাকিব ১২ রানে ২টি, আবদুর রাজ্জাক ও ইলিয়াস সানি যথাক্রম ১৬ ও ৮ রানে দখল করেন ১টি করে উইকেট। পেসারদের মধ্যে কাল মাশরাফি ছিলেন বেশ খরচে। মাত্র ৩ ওভার বল করে ৩৩ রান দেন তিনি। শফিউলও ওভারপ্রতি নয় রান খরচ করেন। তবে তাঁর স্বস্তি যে তিনি একটি উইকেট শিকার করেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মোহাম্মদ শেহজাদ। নবীর ব্যাট থেকে আসে ২৬ রান। এ ছাড়া শফিকুল্লাহ ১৪ রান করেন। ৯৯ রান তাড়া করতে নেমে বিসিবি একাদশের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৭৬ রানের মাথায়। দ্বিতীয় উইকেটের পতন হয় অবশ্য এর অল্প পরেই (দলীয় ৭৮ রানের মাথায়)। এদিকে, প্রথম ম্যাচে (বৃষ্টিবিঘ্নিত) বারবাডোজকে ৭ উইকেটে হারানো বিসিবি একাদশ কাল আফগানদের বিপক্ষে জিতে চার জাতি এই প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল। এই প্রতিযোগিতার অপর দল ত্রিনিদাদ ও টোব্যোগো। সূত্র: ক্যারিবনিউজ ডটকম।সংক্ষিপ্ত স্কোরআফগানিস্তান ৯৯/৫ (১৫ ওভার)শেহজাদ ২৯, নবী ২৬সাকিব ২/১২, ইলিয়াস সানি ১/৮, আবদুর রাজ্জাক ১/১৬বিসিবি একাদশ ১০০/২ (১৪.২ ওভার)আশরাফুল ৪৭*, তামিম ৩৬, সাকিব ৬*নবী ২/১১(বিসিবি একাদশ ৮ উইকেটে জয়ী)