আফগানিস্তানে পাঁচ ভলিবল খেলোয়াড়কে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে খেলার মাঠে সন্ত্রাস আজও থামল না। খেলতে গিয়ে নিরাপদ থাকার উপায় নেই! রক্ত ঝরছেই। সর্বশেষ গতকাল একটি ভলিবল কোর্টে ঢুকে বন্দুকধারীরা গুলি চালাল, পাঁচ ভলিবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন এই বর্বরোচিত হামলায়। পূর্বাঞ্চলীয় প্রদেশ লাগমানের একটি
ভলিবল ম্যাচ চলার সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালাতে শুরু করে। প্রথমে জানা গিয়েছিল, নিহতরা ক্রিকেট খেলোয়াড়।
তবে স্থানীয় গভর্নরের মুখপাত্র সারহাদি জাওয়াক জানিয়েছেন, হতভাগ্য এই খেলোয়াড়েরা সবাই তরুণ এবং ঘটনাস্থলেই মারা গেছেন।
আফগানিস্তানে তালেবান শাসনামলে ভলিবলসহ অন্য অনেক খেলা নিষিদ্ধ ছিল। অভিযোগের আঙুল তাই তালেবানদের দিকেই। তবে সংগঠনটি বিবৃতি দিয়ে তা অস্বীকার করেছে। এএফপি।