আফগানিস্তানে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে বিপ্লব ঘটানোর পথেই যেন হাঁটছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ফেরানোর আশায় তারা এবার আয়োজন করতে যাচ্ছে প্রথম পেশাদার ফুটবল লিগ। শুধু তা-ই নয়, এটাই হবে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা আফগানিস্তানের প্রথম ফুটবল টুর্নামেন্ট। আগের অপেশাদার লিগে খেলতেন অখ্যাত ফুটবলাররা। দেশের মানুষকে নাড়া দিতে ব্যর্থ ছিলেন তাঁরা। পেশাদার লিগ আফগানদের মধ্যে সাড়া ফেলবে বলে আশাবাদী আয়োজকেরা। এএফপি।