আফগানিস্তানের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকেরই নজর কেড়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভালোই লড়াই করেছে দলটি। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মাইকেল ভনের প্রশংসাও তাই আদায় করে নিয়েছেন মোহাম্মদ নবীরা। এই প্রশংসাকে নিজেদের ক্রিকেটের অগ্রযাত্রার সূচক হিসেবেই দেখছেন আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই, ‘টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা আমাদের প্রশংসা করছেন, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’ তবে ভালো খেলার পুরস্কার হিসেবে আইসিসির কাছে একটা দাবিও জানালেন স্টানিকজাই। আর সেটি টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে সিরিজ খেলার সুযোগ। আফগান অধিনায়কের ভাষায়, ‘প্রতিটি বিশ্বকাপেই খেলতে চাই আমরা। আইসিসির আছে অনুরোধ, আমাদের মেলে ধরার সুযোগ করে দিতে যেন বড় বড় দলের সঙ্গে খেলার অনুমতি দেওয়া হয়।’ ইন্ডিয়া টুডে।