আফরানার দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্টের দ্বিমুকুট জিতেছেন বাংলাদেশের আফরানা ইসলাম (প্রীতি)। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালিকা এককের ফাইনালে আফরানা ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছে স্বদেশি রেবেকা সুলতানাকে। এরপর দ্বৈতের ফাইনালে শাহ সাফিনার সঙ্গে জুটি বেঁধে হারিয়েছে রেবেকা-সোমাকে। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন রুবেল হোসেন ও কাউসার আলী। ফাইনালে তারা ৬-৪, ৬-০ গেমে হারিয়েছে পাকিস্তানের সাহেবজাদা মোহাম্মদ আলী-ইফরানুল হককে। আজ বালক এককের ফাইনাল।